পটুয়াখালীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন,৮০ দোকান পুড়ে ছাই

আপডেট: October 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

‌নিজস্ব প্রতি‌বেদক: পটুয়াখালী শহরে নিউ মার্কেটে ভয়াবহ আগুনে অন্তত ৮০টি দোকান পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে নিউ মার্কেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে নিউ মার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয়।

এতে মুদি-মনোহরী, হার্ডওয়ার, ক্রোকারিজ, স্টেশনারিসহ বিভিন্ন পণ্যের দোকান, চালের আড়ৎ এবং অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠানসহ ৮০ দোকার পুড়ে ছাই হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network