শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

সেই শিশুকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

আপডেট: October 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছে ১২ বছরের এক শিশু। তার নাম আজমাইন আঞ্জুম নোয়েল। সে কুমিল্লা নগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সভাপতি হয়েছেন শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম রাব্বি।

ছাত্রলীগের কমিটিতে শিশুর স্থান পাওয়ার বিষয়টি নজরে আনেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন।

পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে ওই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়েলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ। নোয়েলের বাবা মো. ইউনিভার্সাল কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা নগরীর একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে। আমার ছেলে ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়াতে কোনো সমস্যা দেখছি না। বঙ্গবন্ধু ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, টাইপিং মিসটেকের কারণে তার নাম কমিটিতে এসেছে। আজমাইন আঞ্জুম নোয়েল নামে আমাদের ছাত্রলীগ করে এমন কেউ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network