সুপারি গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট: October 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পারুল (২৮)  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আ. সালামের স্ত্রী এক সন্তানের জননী পারুল সুপারিগাছে উঠে সুপারি পাড়তে গেলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, সুপারিগাছ থেকে পড়ে গৃহবধূ গুরুতর আহত হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় একটি  ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network