সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন হাফিজুর রহমান মান্না

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর, গৌরনদী: বরিশালের গৌরনদী উপজেলা সরিকল ইউনিয়নের ঐতিহ্যবাহী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান (মান্না ) নির্বাচিত হয়েছেন । ১০/১০/২১ইং আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মন্ত্রী এর স্বাক্ষরিত উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নব নির্বাচিত সভাপতি দের নাম প্রকাশ করেন। এক চিঠির মাধ্যমে সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির নব নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান মান্না নাম নিশ্চিত করা হয়েছে।

আজকের সংবাদ ২৪ এর প্রধান সম্পাদক, সরিকল ইউনিয়নে কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক দানবীর শিক্ষানুরাগী ও নারায়ণগঞ্জ-৪ এমপি শামীম ওসমান একান্ত সচিব হাফিজুর রহমান মান্না তিনি ইউনিয়নের স্কুল-কলেজের গরীব ছাত্র/ ছাত্রী দের পরীক্ষার ফরম পূরণ ফি দায়িত্ব নেন তিনি। স্কুল কলেজ , মসজিদ মাদ্রাসা, গরীব অসহায় মানুষকে সাহায্য করা, যুবকদের ক্রিকেট, ফুটবল খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি বিভিন্ন ভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন।

হাফিজুর রহমান মান্না জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মন্ত্রী ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ ও কমিটির সকল সদস্য ও এলাকাবাসী প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network