১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট: অক্টোবর ১৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওহাব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রাতাল কুম গ্রামের একটি মুরগির খামারে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত শিশুটি বর্তমানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। আব্দুল ওহাব সিংড়া উপজেলার রাতাল কুমগ্রামের আব্দুর রশীদ প্রামানিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুটি বাড়ির পাশে বিয়সকাল বাড়ি এলাকায় জনৈক আমির হামজার মুরগীর খামারে যায়। এ সময় ওই খামারের পাহারাদার আব্দুল ওহাব শিশুটিকে একাকী দেখে কাছে ডেকে নেয়। এক সময় সে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় ধর্ষক আব্দুল ওয়াহাবকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল ওয়াবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-ই আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। ভিকটিম শিশুটিকে সিংড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আব্দুল ওহাবকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network