শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

আপডেট: November 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
 উজিরপুর প্রতিনিধি: বরিশালের  উজিরপুর-সানুহার সড়কের খামার বাড়ির সামনে বন বিভাগের (সামাজিক বনায়ন প্রকপ্লের ) গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে  স্থানীয়  এক প্রভাবশালীর বিরুদ্ধে ।  গতকাল মঙ্গলবার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের  ঢাকা ডেভেলপার ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া  বাড়ীর সীমানা প্রাচীর নির্মানের জন্য একাধিক  লেবার নিয়ে (৩টি মেহগনী ও ১টি চাম্বুল গাছ কেটে নিয়েছে।
গাছ কাটার শ্রমিক কবির সরদার জানান, আমরা তো জানতাম না এই গাছ সরকারী।   কাজ করে খাই। কেউ যদি আমাদের দিন মজুরি দিয়ে বাড়ীর গাছ বলে কাজ করায়  তাহলে আমাদের কি কোন দোষ আছে?  স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গাছগুলো বন বিভাগের।  কাদের প্রভাব খাটিয়ে গাছগুলো বিক্রি করে সরকারি জমি দখল করার চেষ্টা করছে।
এ ব্যাপারে আব্দুল কাদের জানান, সরকারি রাস্তার গাছ না।  এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি আমার বাড়ীর জায়গায়।  বাড়ীর  সীমানা প্রাচীর নির্মান করার জন্য গাছ কেটে ফেলা হয়েছে।  যার মূল্য প্রায় ৬-৭ হাজার টাকা। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গাছগুলো বন বিভাগের এবং সরকারি রাস্তার উপর গাছ দেখে  কাটা গাছগুলো জব্দ করা হয়েছে।  পরবর্তীতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network