বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সিনথিয়া

আপডেট: November 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পরীক্ষার কেন্দ্রের অধিকাংশ শিক্ষার্থীরাই এসেছেন অভিভাবক নিয়ে। ব্যতিক্রম ছিলো জনতা আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া কবির। পরীক্ষা কেন্দ্রে এসেছেন একা। পরীক্ষায় অংশ নিয়ে এক হাতে চোখ মুছে চলেছেন আর অন্য হাতে কলম চালাচ্ছে পরিক্ষার খাতায়। আর মাঝে মাঝেই ফুঁপিয়ে কেঁদে উঠছে। এই দৃশ্য নরসিংদীর ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজ পরীক্ষার কেন্দ্রে।

সিনথিয়া কবির ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া মহল্লার হুমায়ুন কবিরের (৪৮) মেয়ে। রবিবার এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান বাবা হুমায়ুন কবির। বাবার লাশ বাড়িতে রেখেই প্রথম দিনের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সিনথিয়া।

সিনথিয়ার সহপাঠীরা জানায়, পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছে আর লিখেছে সিনথিয়া। আর এ দৃশ্য দেখে তাঁর সহপাঠী ও শিক্ষকসহ পুরো কেন্দ্রেই নেমে আসে শোকের ছায়া।

মৃত হুমায়ুন কবিরের জানাজা রবিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কো-অপারেটিভ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরিক্ষায় অংশ নিয়েছে। তবে ঘটনাটি খুবই হৃদয় বিদারক ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network