শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের ফ্লোর ধসে ১০ শিক্ষার্থী আহত

আপডেট: November 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে দেবে গিয়ে ৫ ফুট গভীর খাদে পড়ে অনন্ত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে রাতে ভর্তি করা হলেও সকালে ছাত্রাবাসে নিয়ে আসা হয়েছে।

অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ছাত্রাবাসে পাঠানো হয়েছে। আহতরা হলো, আতিকুর রহমান, আরিফ আহমেদ, মোহাম্মদ হান্নান. মো. রাকিব, রুম্মান ও মীর রায়হান।
আহত শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১২ টার দিকে ওই ভবনের নিচ তলার ১০৮ নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বন্টন নিয়ে বৈঠকের পর ২৫ থেকে ৩০ জন ছাত্র বারান্দায় বের হলে হঠাৎ পাকা মেঝে দেবে নিচে ধসে পড়ে মুহুর্তেই প্রায় ৫ ফুট গভীরতার সৃষ্টি হয় এবং অধিকাংশ শিক্ষার্থী খাদে পড়ে যায়। এসময় তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ছাত্রাবাস ভবনটিতে শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছে।

কলেজ হোস্টেলের সহকারী হল সুপার মোঃ সামিম আহম্মেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ড্রেজার মেশিন দিয়ে কলেজের মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সাথে থাকা পানি বের হয়ে যাওয়ায় সময় হোস্টেলের ওই অংশটি থেকে মাটি সরে যায়, এতে করেই এমন ঘটনা ঘটে। রাতে যে ৮ থেকে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন।

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাদিউজ্জামান বলেন, ২০০৩ সালে ভবনটি নির্মিত হয়েছিল। অতিরিক্ত প্রেসারে ভবনের নিচের বালি সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দ্রুততার সাথে জায়গাটি ভরাট করে সিসি ঢালাই দেয়া হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network