বাবা-ছেলের কাছে মিলল ৩৬ কেজি গাঁজা

আপডেট: November 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) রাতে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- তাজুল ইসলাম (৩৭) ও তার পুত্র নূর ইসলাম (১৮)। তাজুল ইসলাম দক্ষিণ বলদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে।

উপজেলার দক্ষিণ বলদিয়া (বালাবাড়ী)এলাকায় অভিযান চালিয়ে ৩৬ গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করে র‍্যাব। তাজুল দীর্ঘদিন থেকে কাপড় বিক্রির আড়ালে মাদক পাচার করে আসছিল বলে এলাকাবাসী জানায়।

র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে জেলার কচাকাটা থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network