১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

আটকের পর জানা গেলো তারা জলদস্যুর কবলে পড়া জেলে

আপডেট: নভেম্বর ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাত সন্দেহ সাত ব্যক্তিকে মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয় জেলেরা।বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাগর থেকে নামবিহীন একটি ট্রলার থেকে আটকের পর তাদের পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ জানতে পারে তারা জলদস্যুর কবলে পড়া জেলে।

আটকরা হলেন- বরগুনার হাড়িটানার নেছার খান (৪০), তাফালবাড়িয়ার কামাল আকন (৩৫), জামাল (৩২), পিরোজপুরের গোলবাতির হেলাল ফকির (২১), চরখালীর জাহাঙ্গীর হোসেন (৪৫), বাগের হাটের রাজাপুরের লোকমান খান (৬২) ও নলবুনিয়ার জাকির খান (৩৮)।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব মন্ডল বলেন, সাগরে ডাকাতের একটি ট্রলার দেখা যাচ্ছে এমন খবরে একটি টিম নিয়ে আমি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাই। সেখানে গিয়ে দেখি সাতজনকে ডাকাত সন্দেহে আটক করে রাখেন স্থানীয় জেলেরা। পরে আমরা জানতে পারি তারা জেলে। জলদস্যুর হাতে মারধরের শিকার হয়েছেন তারা। আজও ডাকাত সন্দেহে তাদের মারধর করেন স্থানীয় জেলেরা।

তিনি আরও বলেন, এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আমাদের হেফাজতে আছে। এ সাতজন বিভিন্ন জায়গার বিভিন্ন ট্রলারের। ধারণা করা হচ্ছে জলদস্যুরা মুক্তিপণ নিয়ে মঙ্গলবার তাদের একটি ট্রলারে উঠিয়ে দেয়। তাদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। সঠিক তথ্য পাওয়ার পর আইনানুসারে ব্যবস্থা নিবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network