শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

সাজেকে আগুনে ৩ রিসোর্ট পুড়ে ছাই

আপডেট: December 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অবকাশ রিসোর্টের পাশে থাকা মেঘছুট, মনটানা ক্যাফে নামক অন্য দুটি রিসোর্টেও আগুন লেগে যায় এবং একটি বসতঘরও আগুনে ভস্মীভূত হয়ে যায়।

চিলেকোঠা রেস্টুরেন্টের মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, রাত সাড়ে তিনটার দিকে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছি। তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।’

কাছাকাছি ফায়ার সার্ভিস ছিলনা বলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network