শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

প্রয়োজনে জীবন দেবেন ভিপি নুর

আপডেট: December 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের হামলা-মামলা করে থামিয়ে দিতে পারবেন না। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দেব।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

কয়েকটি দাবি তুলে নুর বলেন, ‘ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে, তেলের বর্ধিত দাম কমাতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি কিংবা মামলা দেওয়া হয়, তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব। আপনারা (সরকার) ভাবছেন, শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, আপনারা আমলে নিচ্ছেন না। কীভাবে আমলে নিতে হয়- তা আমাদের জানা আছে।’

তিনি আরও বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে, সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার আগেই বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দেয় সরকার।

নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।সমাবেশ থেকে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভিপি নুর বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। দেশের মানুষ দুঃসহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তাই আগামীতে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিচার বিভাগ ও তিন বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network