শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট: December 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরিশাল: নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত, নৌবন্দরের ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।নগরীর সদর রোডে রোববার সকাল ১০টায় বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নগরীর সদর রোড ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের সংগঠক কিশোর চন্দ্র বালা, বিএম কলেজের শিক্ষার্থী প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব পরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network