জুতার মালা পরিয়ে নারীকে পেটালেন ইউপি সদস্য

আপডেট: December 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের মোল্লাহাটের অনৈতিক কাজের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

তবে বুধবার সন্ধ্যায় নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ঘটনার পর থেকে লোকলজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনা জানার পর বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশী বলেন, সকাল বেলা চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কাউছার চৌধুরীসহ বেশ কিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেয়। তাকে গালাগালিসহ মারধরও করে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।

এই বিষয়ে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার বা তার পরিবারের কারও সন্ধান পাওয়া যায়নি।ইউপি সদস্য কাওসার চৌধুরী বলেন, ওই নারীর একাধিক মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সোমবার রাতে তার প্রতিবেশী ও স্থানীয়রা এক লোকের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আমি ওই এলাকায় যাই। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। আমি পিটাইনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network