বরিশালে ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট: December 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে স্ত্রী হত্যায় স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) দুপু‌রে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল এলাকার আলতাব মৃধার ছেলে সাইদুল ইসলামের সঙ্গে ২০১৫ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিবাহের পরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করতেন স্বামী।

২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেওয়ায় ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়শাকে হত্যা করেন স্বামী। এ ঘটনায় ওই দিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড প্রদান করায় রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network