আপডেট: December 16, 2021
আপডেট নিউজ, বরিশাল: :: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস। এদিন সূর্যদয়ের সাথে সাথে পুলিশ লাইন্সে ২১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।
জেলা প্রশাসক দপ্তর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলকে বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদলের নেতৃত্বে ডিআইজি এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাতের প্রথম প্রহরে নগরীর ত্রিশ গোডাউন বন্ধভূমিতে পূস্পার্ঘ অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক অব্দুল্লাহ। পরে শ্রদ্ধা নিবেদন করে মহানগর ও জেলা আওয়ামী লীগসহ নগরীর বিভিন্ন সংগঠন।
সকালে মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ পূস্পমাল্য অর্পণ করে।
বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল নয়টায় বরিশাল উত্তর জেলা বিএনপি তাদের দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে নয়টায় বরিশাল মহানগর বিএনপি আবায়ক মনিরুজ্জামান খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেন করে। সকাল ১১টায় জেলা (দক্ষিণ) নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবসের সমাবেশ করেন আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু।
এছাড়া মাহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পলিত হচ্ছে। অন্যদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ম কির্তনখোলা নদীতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।

