আপডেট: December 21, 2021
নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট কবি ও লেখক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত বীমাবিদ আলহাজ্ব মোহাম্মদ এমরান সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ যোগদান করেছেন। ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুর রশিদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা রিজিওন ইনচার্জ মজিবুল মাওলা লিটন এবং বিভিন্ন ডিভিশনাল ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইথার মিডিয়া করপোরেশন, বরিশাল বাণী, মুক্তবুলি, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল মেডিকেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদ্য যোগদানকারী এএমডি মোহাম্মদ এমরানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
কবি মোহাম্মদ এমরান এর আগে প্রায় ২১ বছর যাবৎ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। তিনি সেখানে পেশাগত সফলতার স্বীকৃতি স্বরুপ তিন বার ‘ফরেইন অ্যাওয়ার্ড’ সম্মাণনা অর্জন, ২০১৪ সালে চট্টগ্রামে দায়িত্ব পালনকালীন তিনি সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে কোম্পানীর সর্বোচ্চ সম্মাননা হজ্ব এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে ২০১৬ সালে হজ্ব করেন। তাছাড়া মোহাম্মদ এমরান ২০১১ সালে শতভাগ ব্যবসা অর্জন করে চেয়ারম্যান এ্যাওয়ার্ড, এরপর ৫বার গোল্ড মেডেল সহ অসংখ্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। নানা মুখি প্রতিভার অধিকারী তরুন কবি মোহাম্মদ এমরান ১ জানুয়ারি ১৯৮০ সালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম জাহাঙ্গীর আলম ডিহিদার পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন। মা রেহান-আরা-বেগম একজন ধর্মভীরু সু-গৃহিনী। কবি মোহাম্মদ এমরান বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিষয়ে অধ্যয়ন শেষ করে বীমা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে বরিশাল সিটির তিন নং ওয়ার্ডের পুরানপাড়ায় ‘রেহান-আরা মঞ্জিলে, কবির স্থায়ী নিবাস। ছয় ভাইবোন, তিনি দু’ভাইয়ের মধ্যে ছোট। ভাই বোনেরা সবাই উচ্চতর ডিগ্রিধারী। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘জীবন এক জলকণা’ অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়। একই বছরে কবির আরও দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়- ‘মৃত্যুর মিছিল’ ও ‘শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি’। ২০২১ অমর একুশে বই মেলায় প্রকাশিত কবির ২য় একক কাব্যগ্রন্থ ‘কেঁদে ফিরে স্বাধীনতা’ পাঠক হৃদয়ে ব্যাপক সারা ফেলে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন কবি মোহাম্মদ এমরান।


