সবজির ব্যাগে মিললো কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি

আপডেট: December 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের বটগাছের নিচে একটি সবজি ভর্তি ব্যাগের ভিতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে স্টেশনের বটগাছ তলায় যাত্রীদের বসার স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের সবজি ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৫ কোটি টাকা। মূর্তিটি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network