১৫ ফুট দৈর্ঘ্যের অজগর ধরলো এলাকাবাসী

আপডেট: December 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর স্থানীয়দের হাতে ধরা পড়েছে।বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় ওই এলাকা থেকে সাপটি ধরা হয়। তবে সাপটির ওজন প্রায় ২০-২২ কেজি।

জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দা তরনমনি তঞ্চঙ্গ্যা অজগর সাপটিকে দেখতে পেয়ে ধরে বস্তাবন্দি করেন। তিনি কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে সংবাদ দেন। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যায়।
পরে সেখানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এ সময় রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network