বাকেরগঞ্জের ঐক্য-অখণ্ডতা রক্ষার ঘোষণা

আপডেট: December 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জের অখণ্ডতা ও ঐক্য রক্ষার ঘোষণা দিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফেজ। আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন প্রমুখ। বক্তারা বলেন, বাকের গঞ্জের নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে।
সেই সঙ্গে বাকেরগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণির করতে হবে। বাকেরগঞ্জ উপজেলায় একটি স্টেডিয়াম, বাকেরগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালুসহ বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়ক চালু করার দাবি জানান তারা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network