শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরগুনায় ইমামকে কুপিয়ে জখম

আপডেট: December 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বালিয়াতলীতে ঘুমন্ত অবস্থায় স্থানীয় মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাওলানা আব্দুল মোতালেব একই এলাকার মুন্সিবাড়ী জামে মসজিদের ইমাম।

আব্দুল মোতালেব হোসেনের স্বজনরা জানান, রাত দুইটার দিকে একদল মুখোশ পরিহিত লোক ঘরে প্রবেশ করে মাওলানা আব্দুল মোতালেবকে দেশীয় অস্ত্র ছুরি ও রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

স্বজনরা আরও জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network