শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বরিশালে ১২ দোকান আগুনে পুড়ে ছাই

আপডেট: January 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে আগুন লেগে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে এ আগুন লাগে।

জানা গেছে, ওই বাজারের উত্তর পাশের গলিতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বাজারের প্রফুল্ল বাড়ৈর মুদি দোকান, প্রফুল্ল ওঝার দর্জির দোকান, ভবরঞ্জনের ওষুধের ফার্মেসি, সমীরের স্বর্ণের দোকান, দেবাশীষের মুদি দোকান, মনমথ মিস্ত্রির ওষুধের দোকান, হরি কীর্তনীয়ার দর্জির দোকান, সঞ্জয় পাণ্ডের ডেকরেটরের দোকান, সজল বালার ইলেকট্রিক দোকান, গোবিন্দ শীলের সেলুনসহ ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের সূত্রপাত চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network