আপডেট: January 10, 2022
অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকা থেকে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মহেশখোলা গ্রামের ঘোষপাড়ায় আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশখোলা গ্রামের মৃত দুলাল ঘোষের ছেলে পলাশ কুমার ঘোষ (৪২) তার বাড়ির আঙিনায় গাজা গাছ চাষ করে। সন্ধ্যায় থানা পুলিশের একটি দল তার বাড়ির গোয়াল ঘরের পিছন থেকে ৫টি তাজা গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় পলাশ কুমার ঘোষ কে আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

