বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, বরিশালে কাউন্সিলর গ্রেফতার

আপডেট: January 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এক নারীকে ধর্ষণ করেন কাউন্সিলর আজাদ। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।

গ্রেফতার আজাদ হোসেন মোল্লা কালাম কাউন্সিলর ছাড়াও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network