পিরোজপুরে জমি নিয়ে বিরোধে চাচাকে খুন

আপডেট: January 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হরিণপালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমির হোসেন মাঝি (৭১)।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মোঃ হারুনু অর রশিদ জানায়, আমির হোসেন মাঝির সাথে তার আপন ভাইয়ের ছেলেদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্ব চলে আসছে।

শুক্রবার সকালে বিরোধীয় জমিতে চাচা আমির মাঝি খরের গাদি করতে মাটি কাটতে গেলে ভাতিজারা তাতে বাধা দেয়। এক পর্যায় ভাতিজা দুলাল মাঝি চাচা আমিরকে মারধর করে। আহত অবস্থায় আমিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদি হাসান জানান, জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network