শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দেশে বর্তমানে সংক্রমণের ৭০ শতাংশই ওমিক্রন : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: January 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার বেড়েই চলেছে। বর্তমানে দেশে করোনা সংক্রমণের ৭০ শতাংশই ওমিক্রন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, দেশে নতুন করে যতো করোনা আক্রান্ত বাড়ছে, তাদের ৭০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। বাকি ৩০ শতাংশ অন্যান্য ভ্যারিয়েন্টে আক্রান্ত।

জাহিদ মালেক বলেন, আমরা দেখছি দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তাই আগামী দুই সপ্তাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকবে।

এছাড়াও বিপিএল, বইমেলা, বাণিজ্য মেলায় টিকার সনদ ও করোনা পরীক্ষার সনদ প্রদর্শন করেই ঢুকতে হবে বলে জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী যোগ করেন, পর্যটন এলাকায় যেতে হলেও টিকা সনদ নিয়ে যেতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network