শিরোনাম

রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: January 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,রাঙ্গাবালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১ কেজি গাঁজাসহ শামিম হাওলাদার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের চরলক্ষী গ্রামের চরমণ্ডল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম ওই গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত শামিম অবৈধ মাদকদ্রব্য নিয়ে চরমণ্ডল বাজারে অবস্থান করছে গোপন সংবাদে জানতে পারি। সংবাদ পাওয়া মাত্রই চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শামিমের অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় পুলিশের একটি টিম। সে সময় তার কাছ থেকে সাদা রঙের একটি বাজারের ব্যাগ জব্দ করা হয় যার মধ্যে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ছিল।রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network