শিরোনাম

বরিশালে মশাল মিছিল শাবি ভিসির পদত্যাগের দাবিতে

আপডেট: January 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ বরিশাল: সিলেটের শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নাজির মহল্লা এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলে উপাচার্যবিরোধী বিভিন্ন স্লোগান এবং শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানান। এ ছাড়া অবিলম্বে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগের আহ্বান জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি কিশোর কুমার বালা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মো. জাবের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা সংগঠক হুজাইফা রহমান, রাকিব মাহামুদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, সুমাইয়া আরেফিন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network