শিরোনাম

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতা আটক

আপডেট: April 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। সে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং চাঁচড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা সাখাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করেন। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের মিয়াকে খবর দেয়। পরে চেয়ারম্যান ঘটনা জেনে তাকে পুলিশ হেফাজতে তুলে দেন।

আবু তাহের মিয়া জানান, সাখাওয়াত আগেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মিথ্যা তথ্য প্রচার করেছে। তখন প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। স্থানীয় জনতা প্রমাণসহ তাকে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় দেওয়ার ব্যবস্থা করি।

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নীরব বলেন, প্রধানমন্ত্রীই নয় একজন সাধারণ মানুষকে নিয়ে কটূক্তি করলেও আমরা তা সমর্থন করি না। তবে সত্য-মিথ্যা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network