শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

গলাচিপায় প্রতি বছরের ন্যায় এবারও বাসন্তী পূজা উদযাপন

আপডেট: April 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

গলাচিপায় প্রতি বছরের ন্যায় এবারও বাসন্তী পূজা উদযাপন

নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঠাকুর বাজার গ্রামে চেয়ারম্যান বাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সার্বজনীন বাসন্তী মন্দিরে বাসন্তী পূজা পালন করা হয়েছে। পূজা বিসর্জনের মহা দশমীতে হাজারো লোকের উপস্থিতি। পাঁচ (০৫) দিন ব্যাপী এই পূজা মন্ডপের শেষ দিনে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। আইন শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবকদের ভূমিকা ছিল ব্যপক তৎপরতা। ডাকুয়া ইউনিয়নের বাসন্তী পূজা মন্দিরের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায় বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী এই বাসন্তী পূজা, আমাদের বাপ দাদার আমল থেকে অনেক আনন্দ উল্লাস ও জাঁকজমকপূর্ণ ভাবে এই পূজা উদযাপন করা হয়। ৫ দিন ব্যাপী এই বাসন্তী পূজা পালন করে অবশেষে মন্দিরের পাশের একটি পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, গত বছর প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য বাড়িতে বাড়িতে বাসন্তী পূজা পালন করা হয়েছিল। তবে এই বছর বহুল প্রাচীন ঐতিহ্যবাহী ও সার্বজনীন এই বাসন্তী পূজা ব্যপক আনন্দ উল্লাস ও জাঁকজমকপূর্ণতার মধ্য দিয়ে মন্দির কর্তৃপক্ষ পালন করতে সক্ষম হয়েছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network