আপডেট: April 13, 2022
নিজিস্ব প্রতিবেদক:: ভাষাসৈনিক মোবারক হোসেনের আজ দশম মৃত্যুবার্ষিকী দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান মোঃ মোবারক হোসেনের আজ দশম দশম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে ১৩ এপ্রিল ২০১৩খ্রিঃ তিনি মৃত্যু বরণ করেন। উল্লেখ মোঃ মোবারক হোসেন ১৯৩১ সালের ২৫ ডিসেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেন।
মোঃ মোবারক হোসেন ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য মাতৃভাষা পদক সহ অজস্র পদক পেয়েছেন। তিনি সামাজিক সংগঠন স্বভূমি, মানবিক, সূর্য সহ অনেক সংগঠনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি অজস্র মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।
ভাষাসৈনিক মোঃ মোবারক হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা এবং তাঁর সমাধি বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

