গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপহারের ৮৮টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ হস্তান্তর

আপডেট: April 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদ ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের  ৮৮টি ঘর  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ হস্তান্তর করা হয়েছে। এসব পরিবারের ঈদ উদযাপন হবে নতুন গৃহে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এসময় শহীদ সুকান্ত বাবু মিলয়াতনে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী ওহিদুল রহমান সহ অন্যান্যরা। শেষে অতিথিরা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network