গ্রিল কেটে স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল চুরি

আপডেট: May 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।  গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ওই বাসায় চুরি হয়। আজ বুধবার বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, বাসার মালিকের মৌখিক অভিযোগে জানা গেছে, মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এর মধ্যে ছিল গলার হাড়, হাতের চুরি, নেকলেস ও টিকলি। এ ছাড়া দুটি ক্যামেরা, দুটি হার্ডডিক্স ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।এ বিষয়ে মামলা করার জন্য বাসার মালিককে বলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঈদের ছুটিতে বাসাটি ফাঁকা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর বলেন, একটি রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে জানা গেছে। আর চুরি হয়েছে বাসার আরেকটি শয়নকক্ষে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালের দৈনিক ‘দখিনের সময়’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবরার হাসনাইন বাসাটি ভাড়া নিয়েছিলেন। ঈদের ছুটিতে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যান। বাসাটিতে ছিলেন তার বাবা।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network