শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

আম পাড়ায় চাচাতো ভাইদের হাতে খুন

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইউছুফ (৩২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. ইউছুফ ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়ির শরীয়ত উল্যার ছেলে।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটেয়ারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইউসুফ সৌদিপ্রবাসী। তাদের পরিবারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়ির তার চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে একই বাড়ির চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবীর সঙ্গে নিহত ইউসুফের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সোহেল ও রুবেল ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানার পুলিশ।

নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার উল্যাহ বলেন, কয়েক দিন আগে ইউসুফের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে আমার কাছে তার চাচা অভিযোগ করেন। তখন আমি দুপক্ষকেই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। একই সঙ্গে দুই পক্ষকেই বলা হয় ঈদুল ফিতরের পরপরই জায়গার মালিকানা নিয়ে বিরোধের সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই গাছ থেকে আম পাড়তে গেলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।

ওসি আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network