নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে যমজ দুই সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃতরা হলো, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানির বাড়ির মোস্তফার ছেলে আলিফ ও মাহির এবং উপজেলা কেশারপাড় ইউপির বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানির বাড়ির অলি কোম্পানির ছেলে মোস্তফার দুই যমজ ছেলে মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতিতে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network