আলমডাঙ্গায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: May 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ই মে) দুপুরে উপজেলার কুমারী গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. কুরবান আলী (৪৮) আলমডাঙ্গা থানাধীন রাধিকাগঞ্জ গ্রামের ফকিরপাড়ার মৃত সেকেন্দার মোল্লার ছেলে। মঙ্গলবার বিকালে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের পূর্বপাড়ায় আলমগীর স্টোরের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মো. কুরবান আলীকে আটক করে তার হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network