শিরোনাম

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল শারমিন

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরাজপুর প্রতিনিধি:: মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে ঢাকার প্রাইম হাসপাতালে তিনি মারা যান। সকাল ৯টায় মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষাকেন্দ্রের সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় সবাই শোকাভিভূত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network