ওমরপুরে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে রিয়াজুল ইসলাম রিজন মিয়া রবিবার ( ৬ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিসে কর্মিদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামী ২৮ নভেন্বর চরফ্যাসন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ( ৪ নভেম্বর) বিকাল ৪টায় গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বোর্ডের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সভাপতিত্ব করেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার জেলায় ১২জনকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুরে মোঃ নুরে আলম মাস্টার,ওমরপুরে মোঃ রিয়াজুল ইসলাম রিজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

রবিবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এর আগে রিয়াজুল ইসলাম রিজন মিয়া এলাকার বিপুল সংখ্যক মানুষকে সাথে নিয়ে সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network