বরিশালের ৪ জেলায় ১৪ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: November 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::: বরিশাল বিভাগের ১৪টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সোমবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলো উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী একসঙ্গে দেশের ১শ সেতুর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকৃত বিভাগের ১৪ সেতুর মধ্যে বরিশাল জেলায় রয়েছে ৪টি সেতু।

সেতুগুলো হচ্ছে- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন সেতু, কলাতলা সেতু, তালুকদার হাট সেতু, সুন্দরকাঠী সেতু। এছাড়া ঝালকাঠি জেলার কচুয়া সেতু, কাঁঠালিয়া সেতু, তালগাছিয়া সেতু, সাতানী সেতু। পটুয়াখালী জেলার চন্দ্রপাড়া সেতু, দশমিনা কলেজ সেতু, পিরোজপুর জেলার কাটাপোল সেতু, মাহমুদকাঠী সেতু, সংগীতকাঠী সেতু ও শিয়ালকাঠী সেতু উদ্বোধন করা হয়।

এ সময় বরিশালপ্রান্তে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সদর উপজেলার সেতু ব্যবহারের মাধ্যমে সুবিধাভোগী একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা শোনেন। এ সময় বরিশালের আঞ্চলিক গান পরিবেশন করেন জহুরুল হাসান সোহেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চল অবহেলিত এলাকা ছিল। পদ্মা সেতু উদ্বোধনের পর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এবার এতোগুলো সেতু একসঙ্গে উদ্বোধন করা একটি ঐতিহাসিক ঘটনা। এজন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network