আপডেট: December 18, 2022
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার চরফ্যাসনের নীল কমল ইউপি নির্বাচনে আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে নীলকমল ঘুরে বিভিন্ন প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রতিমূহুর্তে নীলকমল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদার। নীলকমল ইউপি নির্বাচনে নৌকা মার্কার ভোট চেয়ে শনিবার সন্ধ্যায় নীলকমলের মুন্সির হাট বাজারে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এসময় নৌকা মার্কার পক্ষে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
নীলকমল ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলমগীর হাওলাদার প্রতিবেদককে বলেন, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চরফ্যাসন বাসীর অকৃত্রিম বন্ধু জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয় নীলকমলের সার্বিক উন্নয়নে আমাকে সম্পৃক্ত করেছে। তিনি বলেন, আসন্ন নীলকমল ইউপি নির্বাচনকে সামনে রেখে জনগন ঐক্যবদ্ধভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচনে ইনশাআল্লাহ আবারো আমাকে বেছে নিবে।

