নীলকমল ইউপি নির্বাচনে নৌকার প্রচারণায় গণজোয়ার

আপডেট: December 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ।। আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাসন উপজেলার নীলকমল ইউপি নির্বাচনকে সামনে রেখে আলমগীর হোসেন হাওলাদারের নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।
রবিবার সন্ধ্যায় নীলকমল ইউনিয়ন ৭নং ওয়ার্ড হরি বাড়ি মন্দিরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সর্বস্তরের নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, আছলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি, অভিমান্য দাস, স্মরণ মজুমদার, সুধাম চন্দ্র সরদার প্রমূখ।
চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার বলেন, আপনাদের সমর্থন দেখে আমি মুগ্ধ হয়েছি। আগামী ২৯ ডিসেম্বর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে চরফ্যাসন ও মনপুরার উন্নয়নের মহানায়ক আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুনাম অক্ষুন্ন রেখে মানুষের কল্যাণে আরো কাজ করে যাবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network