বরগুনায় সাবেক জামায়াতের আমির গ্রেফতার

আপডেট: December 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় বৈঠক চলার সময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির তৈয়ব আলীকে আটক করেছে পুলিশ। বরগুনা জেলা ডিবির ওসি শহিদুল ইসলাম মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরের কেজি স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক তৈয়ব আলী বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।

ওসি বলেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমির তৈয়ব আলীকে আটক করেছি। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network