চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৯টি বিদেশি এয়ারগান উদ্ধার

আপডেট: January 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে জব্দকৃত এয়ারগান » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার হয়েছে। শনিবার (১৪ই জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় এসব এয়ারগান উদ্ধার করে। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের ও এয়ারগানগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়ী বিওপির রাত্রিকালীন টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দলটি সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর নিকট শূন্য লাইনের পাকা রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থান গ্রহণ করে।

অবস্থানকালে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দলটি তাকে ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় ওই ব্যক্তি বস্তা ফেলে ভারত অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারির ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধারপূর্বক তা জব্দ করে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network