সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক

আপডেট: March 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে হরিণের মাথা, চারটি পা, রান্না করা মাংস ও ফাঁদসহ দুই চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।বৃহস্পতিবার ভোর রাতে কোবাদক স্টেশন এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ‍্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও একই গ্রামের কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন (৪০)।
কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী এলাকায় কয়েকজন চোরা শিকারি হরিণ শিকারের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হরেণের রান্না করা মাংস, চারটি পা, একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁদের দড়িসসহ ওই দুই চোরা শিকারিকে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরে আলম জানান, আটককৃত চোরা শিকারিদের মুন্সিগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network