আপডেট: April 2, 2023
ছবি: আপডেট নিউজ
চুয়াডাঙ্গা জেলার চার থানায় বদলিসূত্রে নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। শনিবার (১লা এপ্রিল) তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করেন। জেলার চার থানার মধ্যে জীবননগরে নাসির উদ্দিন মৃধা, দর্শনায় ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদায় সাইফুল ইসলাম এবং আলমডাঙ্গায় বিপ্লব কুমার নাথ ওসি হিসেবে যোগদান করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে বিপ্লব কুমার নাথ চুয়াডাঙ্গা পুলিশ অফিসের অপরাধ শাখায়, নাসির উদ্দিন মৃধা কলারোয়া থানায়, ফেরদৌস ওয়াহিদ দামুড়হুদা থানায় এবং সাইফুল ইসলাম আলমডাঙ্গা থানায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ৩০ মার্চ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে জীবননগর থানার ওসি আব্দুল খালেককে চুয়াডাঙ্গা সদর সার্কেল অফিসে, দর্শনা থানার ওসি এ.এইচ.এম লুৎফুল কবীরকে চুয়াডাঙ্গা জেলার বিশেষ শাখায়, দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে দর্শনা থানায় এবং আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামকে দামুড়হুদা থানায় বদলি করা হয়।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

