বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আপডেট: April 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার সকাল ৮টা ৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network