শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, দুই নারীসহ গ্রেফতার ৩

আপডেট: April 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি::

গাজীপুরে অপহরণের ছয় দিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন-নেত্রকোনার বারহাট্টা থানার বাউশি এলাকার মজলু মিয়ার স্ত্রী আল্পনা আক্তার রুবিনা (২৫), একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের স্ত্রী ও রুবিনার বোন ফাতেমা বেগম (৩৬) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৮)।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।

পুলিশ সুপার জানান, গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় সপরিবারে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করেন ফিরোজ আলম। গত ২০ মার্চ আল্পনা আক্তার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। পরে আল্পনা আক্তারের সঙ্গে ফিরোজ আলমের পরিবারের সখ্য গড়ে ওঠে। গত ২ এপ্রিল ফিরোজ আলম ও তার স্ত্রী তাদের তিন মাস বয়সী শিশু কন্যাকে শাশুড়ির কাছে রেখে কর্মস্থলে চলে যান।

একপর্যায়ে কৌশলে ওই দিন আল্পনা আক্তার রুবিনা শিশুটিকে অপহরণ করেন। বিকেলে বাসায় ফিরে শিশুটিকে না পেয়ে তার পরিবার জয়দেবপুর থানায় একটি অভিযোগ করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেরার মুলাইদ পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আল্পনা আক্তার রুবিনা তার বোন ও সহযোগী ফাতেমা এবং রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।আদালতের মাধ্যমে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network