কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট: April 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনার দুর্গাপুরে জায়েদ আলী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে প্রতিবেশী আব্দুস সালামের বাড়িতে বেগুন গাছের চারা আনতে যান জায়েদ আলী। পরে সেখানে পূর্ব শত্রুতার জেরে আব্দুস সালামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুস সালাম ও তার ছেলে এমদাদ এসে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে জাহেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network