আপডেট: April 12, 2023
পুলিশের মাঝে ইয়াবাসহ আটককৃত দুই যুবক
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। এ সময় জব্দ করা হয় একটি অ্যাপাসি ফোরভি মোটরসাইকেল। বুধবার (১২ই এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত আশরাফ হোসেন (৩০) দামুড়হুদা থানাধীন গোবিন্দহুদা গ্রামের খা পাড়ার গোলাম হোসেনের ছেলে এবং সোহেল রানা (৩৫) দামুড়হুদা দশমীপাড়ার আশরাফুল আলমের ছেলে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার বেলা ২টা ৩০ মিনিটের সময় চিৎলা গ্রামস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট দামুড়হুদা টু কার্পাসডাঙ্গা সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যাপাসি ফোরভি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

