ঘাস মারা বিষ দিয়ে সাড়ে ৪ বিঘা জমির ধান খেত নষ্ট

আপডেট: April 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে পূর্বশত্রুতার জের ধরে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে সাড়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল জেলার ভোলাহাটে উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামরা দায়েরের পর রাতেই আব্দুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, ভোলাহাট উপজেলার নামোমুশরীভূজা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল আওয়াল উপজেলার বিলভাতিয়া মৌজায় সাড়ে ৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। বর্তমানে ধান ফুটা শুরু হয়েছে এবং আর কদিন পরে পাকা ধান ঘরে তুলার উপযোগী হতো।

এরই মধ্যে গত ১১ এপ্রিল বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার ইমামনগর গ্রামের মোঃ আলাউদ্দিন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪০), মোঃ আজাদ আলী (৪২), মোঃ ফারুক হোসেন (৩৮), মোঃ হুমায়ন কবির বকুল (৩৫), মোঃ আজিজুল হক (৩০), মোঃ শামসুল হক (২৯), মোঃ আব্দুল করিমসহ (২৬) আরো কয়েকজন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে সব ধান নষ্ট করে দেয়।
এসব জমিতে বিঘা প্রতি প্রায় ২৫ মণ করে মোট ১১২ মণ ধান উৎপাদিত। যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৫৬ হাজার টাকা। এতে তিনি প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে গত ১৩ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এজাহারনামীয় আসামি মোঃ আব্দুস সামাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network